skynews
১৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্কিং ব্যবস্থাপনায় অনিয়ম: ইবনে সিনা ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরিমানা

পার্কিং ব্যবস্থাপনায় অনিয়ম: ইবনে সিনা ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পার্কিং ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উন্নতি না করায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট ভবন মালিককে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই অভিযানে পাশের খান ব্রাদার্স পেট্রোল পাম্পকেও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পার্কিং ব্যবস্থাপনায় অনিয়ম: ইবনে সিনা ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরিমানা

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিডিএর অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে এ জরিমানা করা হয়।

সিডিএ সূত্রে জানা গেছে, নগরীর মেহেদিবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপুল পর্যন্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেন্দ্রিক যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের আওতায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে পার্কিং ব্যবস্থাপনা উন্নত করা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংশোধনের নির্দেশ দেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দিয়েছিল সিডিএ। তবে দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গত ১৩ অক্টোবর প্রতিষ্ঠানটি আবার পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এ সময় পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরে সিডিএর অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করা হয়। এতে পার্কিং ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংশোধন না করায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট ভবন মালিককে আরও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘আমি পিছু হটার লোক নই। আইন সবাইকে মানতে হবে। প্রধানমন্ত্রী আমাকে নান্দনিক চট্টগ্রাম গড়ার দায়িত্ব দিয়ে এই চেয়ারে বসিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।’

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে যানজটের দুর্ভোগে পড়তে না হয়। বারবার সতর্ক করার পরও যারা প্রয়োজনীয় সংশোধন করবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

See also  সোনাতলায় আন-নুর সায়েন্টিফিক মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

এর আগে গত ১০ সেপ্টেম্বর হাসপাতালকেন্দ্রিক যানজট ও পার্কিং সমস্যা সমাধানে ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে সিডিএ। ওই সভায় যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

১

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

২

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

৩

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

৪

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

৬

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

৭

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১০

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১১

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১২

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

১৩

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

১৪

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

১৫

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১৬

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১৭

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

১৮

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর, ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার দেহাবশেষ

১৯

ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াত নেতার বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাশেদ খানের

২০