skynews
২৯ অগাস্ট ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস

নেপালে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে প্রাণহানি ৬০০ ছুঁইছুঁই। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে শুটিংয়ে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো টিম। তবে যাত্রার সময় একদিন পিছিয়ে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারা।

নেপালে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস

পরিস্থিতি বিবেচনায় নেপালে সিনেমাটির শুটিং স্থগিত করে দেশে ফিরে এসেছে ‘শিকার’ ইউনিট। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফেরার পর নেপালে কাটানো ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। অথচ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২৭ আগস্ট ওই একই পথ দিয়ে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ‘শিকার’ সিনেমার ইউনিটের। ফলে মাত্র এক দিনের ব্যবধানে তারা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান।

নিজের অভিজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাস বলেন, কাঠমান্ডুতে ফেরার জন্য তাদের নির্ধারিত পথের কাছাকাছি এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে। ২৬ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট যাত্রার পরিকল্পনা থাকায় আল্লাহর রহমতে তারা বড় বিপদ এড়িয়ে যেতে পেরেছেন। দুর্যোগের কারণে ওই সড়কে আগামী ১৫ থেকে ২০ দিন যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

অপু বিশ্বাসের ভাষ্য, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুটিং চালিয়ে যাওয়াটা তার কাছে মানবিক মনে হয়নি। তাই ইউনিটের সবার সঙ্গে আলোচনা করে গানের শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নিরাপদে দেশে ফিরে আসেন সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা।

এর আগে বেশ কিছুদিন ধরে নেপালে শিকার সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাসসহ ছবিটির পুরো টিম। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর প্রকাশ্যে আসার পর থেকেই ‘শিকার’ সিনেমার শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ মুখার্জি ভক্তদের তার নিরাপদে থাকার খবর জানান। এর কয়েক ঘণ্টা পর ঢাকায় ফেরেন অপু বিশ্বাসও।

Facebook Comments Box
See also  ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০