skynews
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধাপে ধাপে ইউপি নির্বাচন, থাকছে না কাগজের পোস্টার

ধাপে ধাপে ইউপি নির্বাচন, থাকছে না কাগজের পোস্টার

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে কাগজের পোস্টার ব্যবহার করা যাবে না বলেও জানিয়েছেন তিনি।

ধাপে ধাপে ইউপি নির্বাচন, থাকছে না কাগজের পোস্টার

সোমবার (৭ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব।

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংস্কারের বিষয়ে আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির যেসব বিষয় ইতিবাচক ছিল, সেগুলোকে গুরুত্ব দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালার খসড়া তৈরি করা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু নতুন পরিবর্তনও আনা হয়েছে।

সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তাবিত আচরণবিধি ইতোমধ্যে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এদিকে, সোমবার সকালে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বিশেষ বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নীতিমালা এবং কার্ড ইস্যুর বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইসি সূত্র জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।

Facebook Comments Box
See also  নেপালে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১০

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১১

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১২

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৩

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৪

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৫

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৬

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৭

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৯

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

২০