skynews
২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

দু-একটা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারের ওপর কোনো প্রভাব ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণকে কষ্ট বা সংকটে ফেলার কোনো উদ্দেশ্য সরকারের নেই। একই সঙ্গে জ্বালানি খাতে লোকসান কমানোর চেষ্টা চলছে।

জ্বালানি তেলের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ডিজেলে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো। সেই লোকসান কমানোর চেষ্টা করা হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে কেন দাম বাড়ানো হলো-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল। সামনে তেলের দাম আবারও বাড়তে পারে। তাই সরকার কতটা ভর্তুকি দিতে পারবে, সেটিও বিবেচনায় নিতে হচ্ছে।

‘বর্তমান সরকার নির্বাচিত’

জ্বালানি তেলের দাম নিয়ে আগের সরকারের সময়কার অবস্থার প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, হাসিনা সরকারের সময়ে এমন পরিস্থিতি হলে তিনি পদত্যাগের দাবি জানাতেন। কারণ, তাঁর ভাষ্য অনুযায়ী, সেই সরকার নির্বাচিত ছিল না।

তবে বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত উল্লেখ করে তিনি বলেন, জনগণের ওপর চাপ তৈরি হবে—এ বিষয়টি সরকারও বিবেচনা করছে। একই সঙ্গে পরিস্থিতির মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় মানুষের পাশে সরকার রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা।

তিনি জানান, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হবে। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে এবং কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপর ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো সফরে দলীয় একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ব্যয় সাশ্রয় এবং দেশের চলমান সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

See also  বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিনি বলেন, সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সাধারণ পরিষদের কোনো অনুষ্ঠান ছিল না; সেখানে দলীয় বা অন্য ধরনের একটি কর্মসূচি ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কম সময়ের সফর হলে ব্যয়ও কম হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, দেশ বর্তমানে বিভিন্ন ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশে অবস্থান করাটাই এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

বোয়িং কেনার চুক্তি প্রসঙ্গে

বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে-এটি প্রকাশিত তথ্য। ফলে এ বিষয়ে চুক্তি হতে পারে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে যতটুকু জানা গেছে, তথ্য সে পর্যন্তই রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে ককটেল হামলার তথ্য বের হবে: রাশেদ খান

জাতিসংঘে তারেকের ভাষণ গিনেস রেকর্ডে জায়গা পাওয়ার মতো: স্বেচ্ছাসেবক দল নেতা

৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা গবেষণাগারে, পরীক্ষা হবে জলাতঙ্কের জীবাণু ছিল কি না

পুরনো বইয়ের বিনিময়ে চারা, পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

চার হাসপাতালে ডেঙ্গু রোগীর হিসাবে বড় গরমিল, ৬১ শতাংশ কম দেখিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

ট্রাম্পের সঙ্গে তারেকের বৈঠক হবে কি না, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে ইউনিয়ন পরিষদগুলোকে ১১৯ কোটি টাকা বরাদ্দ

১১

রপ্তানিমুখী পোশাক শিল্পে সুতা-কাপড় আমদানির অনুমোদন জটিলতা দূর

১২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে; বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

১৩

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

১৪

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

১৫

রাতের উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী রেলস্টেশন

১৬

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

১৮

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

২০