রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে দাপ্তরিক যোগাযোগ ও সরকারি নথিপত্রে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনার কথা জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে এতদিন ব্যবহৃত ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ আর লেখা যাবে না। একই সঙ্গে এসব পদবির আগে অন্য কোনো সম্মানসূচক শব্দও ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থাৎ, এখন থেকে সরকারি দাপ্তরিক চিঠিপত্র, নথি ও রাষ্ট্রীয় যোগাযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদবি উল্লেখের ক্ষেত্রে কোনো ধরনের সম্মানসূচক বিশেষণ ব্যবহার করা হবে না।
মন্তব্য করুন