
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি করেন।
রিট করার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল। তিনি জানান, নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতে আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিলের আবেদন জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির মনোনয়নে নির্বাচনে অংশ নেন আবদুল হান্নান মাসুদ। নির্বাচনের পর বর্তমানে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে এই রিট করা হয়েছে।
মন্তব্য করুন