skynews
৩ অক্টোবর ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের সহযোগিতায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের সহযোগিতায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

গ্রীন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি- এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের সহযোগিতায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পরিচ্ছন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখিয়েছে। দেশের বর্তমান অবস্থার পরিবর্তনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্লিন সিটি, গ্রিন সিটি ভিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে। তবে শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে, যাতে রাস্তায়, টিএসসি কিংবা ক্যাম্পাসের অন্য কোথাও ময়লা না ফেলা হয়।

টিএসসি, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় ভাসমান হকারদের নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন তিনি। হকারদের তালিকা করে পরিচয়পত্রের আওতায় আনার প্রস্তাব দিয়ে আবদুস সালাম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার দেশের ঐতিহ্য ও গর্বের জায়গা। কোনোভাবেই এ স্থান অপরিচ্ছন্ন রাখা যাবে না।

সারা বছর পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়। এ কার্যক্রম সারা বছর চালিয়ে যেতে হবে। এ জন্য বাইরের কারও ওপর নির্ভর না করে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান শেষ হওয়ার পর যেন এক টুকরো পলিথিন, টিস্যু কিংবা বাদামের খোসাও পড়ে না থাকে, সে দায়িত্ব সবাইকে নিতে হবে।

See also  জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন খলিলুর রহমান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মোজাদ্দেদী আলফেছানী এবং প্রক্টর ইসরাফিল রতন।

এ ছাড়া ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে শুরু পরিচ্ছন্নতা কার্যক্রম

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি, ছাত্রদল নেতাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে কলাভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ক্যাম্পাসে স্থাপন করা নতুন ডাস্টবিন উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কারের কার্যক্রম শুরু করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

১

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

২

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

৩

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

৫

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

৯

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১০

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১১

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

১২

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

১৩

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

১৪

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১৫

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

১৭

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর, ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার দেহাবশেষ

১৮

ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াত নেতার বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাশেদ খানের

১৯

এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

২০