skynews
১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, উদ্ধার ৫ ককটেল

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, উদ্ধার ৫ ককটেল

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পরে সেখান থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, উদ্ধার ৫ ককটেল

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসির গলিতে এ ঘটনা ঘটে।

মিছিলের চেষ্টা, ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ জন সদস্য সেখানে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করছিলেন।

তিনি জানান, নিকেতন এলাকায় দায়িত্ব পালন করা পুলিশের এক উপপরিদর্শক তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

পুলিশের গুলির পর মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় তারা পাঁচটি তাজা ককটেল ফেলে যান। এর মধ্যে মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

ঘটনাস্থল থেকে আটক ২

ঘটনার সময় পুলিশ দুজনকে আটক করে। তারা হলেন মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯)।

গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে গুলশান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
See also  ৫০তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের কাগজপত্র জমা দিতে পিএসসির নির্দেশনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১০

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১১

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১২

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৫

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৬

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৭

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৮

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৯

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০