skynews
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটা ইস্যুতে হাসিনা দিল্লিতে, ভাইবা আপনাদের কোথায় পাঠাবে টের পাবেন না

কোটা ইস্যুতে হাসিনা দিল্লিতে, ভাইবা আপনাদের কোথায় পাঠাবে টের পাবেন না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি চাকরির নিয়োগে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানোর মতো সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া উচিত নয়। এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে কী পরিণতি ডেকে আনবে, তা নিয়ে সরকারকে সতর্কও করেছেন তিনি।

কোটা ইস্যুতে হাসিনা দিল্লিতে, ভাইবা আপনাদের কোথায় পাঠাবে টের পাবেন না

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা অডিটরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

ভাইভা নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ

সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, ভাইভার নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করে। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর ২০০ এবং বিসিএসে ৫০ করা উচিত বলেও মত দেন তিনি। কিন্তু সরকারে এসে তারা এখন উল্টো পথে যাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলে দিতে চাই, এ রকম কাজ ভুলেও করতে যাবেন না। কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছে, আর ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।’

রাজনৈতিক কারণে হুটহাট সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের কাছে যদি এ ধরনের পরিবর্তনের যথাযথ যুক্তি থাকে, তাহলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংস্কার করা উচিত। তিনি বলেন, তারা নিজেরাও যৌক্তিক সংস্কার চান।

‘সরকারও ৮০-এর দশকে ফিরে যাবে’

সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে শুরু হওয়া একটি ট্রেন্ডের প্রসঙ্গও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে। সরকারও মনে হচ্ছে ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকারও ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।

See also  জাতীয় মৎস্য পদক পেলেন বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার।

তিনি বলেন, তারা চান সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেন কোনোভাবেই পিছিয়ে না যায়, সেটিই সবার প্রত্যাশা।

জুলাই অভ্যুত্থানের দুই বছর

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই বছর অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার শেষে এখন নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে।

নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই প্রতিশ্রুতিগুলো সরকার কতটা পালন করতে পেরেছে, তা জনগণকেই বিচার করতে হবে।

সভায় আরও যারা ছিলেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, দলের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে ঘিরে ভারতের ষড়যন্ত্র চলছে: রিজভী

১০

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের

১১

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ৩৯ মিনিট বন্ধ ছিল ট্রেন

১২

চট্টগ্রাম-কক্সবাজারে বিদেশিদের সাইবার অপরাধ, বাংলাদেশ কি নতুন ঘাঁটি?

১৩

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

১৫

মৃ*ত্যু*দণ্ডের পাশাপাশি কাদেরসহ ৫ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৬

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

১৭

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসির নো কমেন্টস, ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত হবে সিদ্ধান্ত

১৮

শহীদ দুই সেনাসদস্যের পরিবার পাবে বাড়ি, চাকরি ও মাসিক ভাতা

১৯

লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার

২০