
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবারই তিনি পদত্যাগপত্র পাঠাতে পারেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘হলে জানবেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পরে ওই বছরের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
নিয়োগের পর থেকে তিনি সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তাঁর পদত্যাগের খবরে পিএসসির নেতৃত্বে নতুন পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে।
মন্তব্য করুন