skynews
৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতিকে বরণে সাজছে ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আবহ

রাষ্ট্রপতিকে বরণে সাজছে ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আবহ

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তার প্রথম সফরকে ঘিরে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতিকে বরণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি।

রাষ্ট্রপতিকে বরণে সাজছে ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আবহ

আগামী রোববার ও সোমবার (৬ ও ৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন রাষ্ট্রপতি। তার আগমন উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে আলোকসজ্জা, বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুনে। রাষ্ট্রপতির চলাচলের পথ থেকে শুরু করে অনুষ্ঠানস্থল-সবখানেই এখন সাজসজ্জার ছোঁয়া।

সর্ববৃহৎ নাগরিক সংবর্ধনার প্রস্তুতি

সফরের প্রথম দিন রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে রাষ্ট্রপতিকে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানিয়েছে, এটি হতে যাচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ নাগরিক সংবর্ধনা।

রাষ্ট্রপতিকে একনজর দেখতে এবং নিজ জেলার সন্তানকে রাষ্ট্রপ্রধান হিসেবে বরণ করে নিতে ইতোমধ্যে অপেক্ষায় রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মধ্যে এ আয়োজন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়া জেলার মানুষের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতিকে স্মরণীয় ও জমকালো সংবর্ধনা দিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাষ্ট্রপতির এ সফর শুধু নাগরিক সংবর্ধনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সফরকালে তিনি ঠাকুরগাঁওয়ের বহুল প্রত্যাশিত ‘ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের খবরে জেলার শিক্ষার্থী, শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের মধ্যে বাড়তি আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভিভিআইপি চলাচলের পথ, অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গড়ে তোলা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তাবলয় এবং বিভিন্ন স্থানে রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারি।

See also  প্রক্সি পরীক্ষার্থী দিয়ে সরকারি চাকরি নিতে এসে ধরা চার যুবক

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের ত্রি-মাত্রিক নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

সব মিলিয়ে রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে এখন বিরাজ করছে উৎসবের আবহ। এক সময়ের চেনা রাজপথ ও পরিচিত মানুষগুলো এবার নিজেদের প্রিয় সন্তানকে রাষ্ট্রপ্রধান হিসেবে বরণ করে নিতে প্রস্তুত। গর্ব, আবেগ ও ভালোবাসায় প্রিয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় পুরো ঠাকুরগাঁও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১০

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১২

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৩

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৪

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৫

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১৬

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১৭

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১৮

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৯

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

২০