skynews
৭ অক্টোবর ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একনেকের অনুমোদন

রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একনেকের অনুমোদন

দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বাগেরহাটের রামপালে। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির সঙ্গে ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাও রাখা হয়েছে।

রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একনেকের অনুমোদন

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে রামপালে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্পটি নেওয়া হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিবর্তে সৌরবিদ্যুৎ উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রামপালের ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে ব্যাটারি স্টোরেজ যুক্ত করা হয়েছে। শুরুতে চার ঘণ্টার ব্যাকআপ রাখার পরিকল্পনা থাকলেও একনেকের সিদ্ধান্ত অনুযায়ী এখন ৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখা হবে।

এদিনের একনেক সভায় নতুন ১০টি, সংশোধিত দুটি এবং মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা। অবশিষ্ট অর্থ প্রকল্প ঋণ ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে।

সভায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার প্রকল্পও অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৭৬৯ কোটি টাকা।

রেলওয়েকে যুগোপযোগী করার পাশাপাশি সড়ক নির্মাণেও গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সড়ক নির্মাণের পর তিন বছরের মধ্যে এর গুণগত মান নষ্ট হলে ঠিকাদারকেই এর দায় নিতে হবে—এমন নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

See also  বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

এ ছাড়া অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন নতুন ও সংশোধিত প্রকল্প রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০