
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের প্রেক্ষাপটে রাশিয়ার রাজধানী মস্কোয় বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম (জিইসিএফ) নেতাদের আতিথ্য দেওয়ার পর ইরান ও কাতারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট পুতিন।
এদিকে, জিইসিএফের সভায় যোগ দিতে সোমবার রাতে মস্কোর উদ্দেশে তেহরান ছাড়েন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের মধ্যে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠকে আলোচ্য বিষয় ও সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
মন্তব্য করুন