skynews
২২ অগাস্ট ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া- 22-08-26
বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে বগুড়ায় শুরু হয়েছে জেলার সবচেয়ে আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এসময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুপচাঁচিয়া ও সারিয়াকান্দি উপজেলা। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে সারিয়াকান্দিকে ৫-৪ গোলে হারিয়ে শুভ সূচনা করে দুপচাঁচিয়া।
এবারের টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলা ও বগুড়া সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে দেড় লাখ টাকা প্রাইজমানি। এছাড়া প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতার জন্যও রয়েছে নগদ অর্থ ও ট্রফি।
টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে প্রতিটি দলে দুজন বিদেশি ও দুজন দেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
এদিকে, উদ্বোধনী দিনেই দর্শকদের ব্যাপক উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। জায়গা না পেয়ে অনেক দর্শক আশপাশের বহুতল ভবনের ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন।

Facebook Comments Box
See also  বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০