
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ মঙ্গলবার তিন জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচিতে রয়েছে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রথমে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি।
রংপুর সফর শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের মধ্যে চেক বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মন্তব্য করুন