skynews
১০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ ধাপে স্থানীয় নির্বাচন, বৈধ সব প্রার্থীর নিরাপত্তার আশ্বাস

পাঁচ ধাপে স্থানীয় নির্বাচন, বৈধ সব প্রার্থীর নিরাপত্তার আশ্বাস

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের নির্বাচনে কোনো দলীয় মনোনয়ন বা প্রতীক থাকবে না। ফলে সব বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সমান সুযোগ পাবেন। পাশাপাশি নির্বাচনী প্রচারে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানিয়েছে সরকার।

পাঁচ ধাপে স্থানীয় নির্বাচন, বৈধ সব প্রার্থীর নিরাপত্তার আশ্বাস

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

দলীয় প্রতীক থাকছে না

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সর্বজনগ্রাহ্য ও পুরোপুরি স্বচ্ছ করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যেই এবার দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে সব বৈধ প্রার্থী অংশ নেওয়ার সমান সুযোগ পাবেন। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারেন, সে জন্য তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেবে সরকার।

যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন নগরীতে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের বিষয়ে দেশটি আগ্রহ দেখিয়েছে।

এই প্রস্তাব বাস্তবায়নে দ্রুত একটি যৌথ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। কমিটিটি সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্পের কাঠামো নির্ধারণে কাজ করবে।

এ ছাড়া বাংলাদেশ সরকারের অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তে যুক্তরাজ্য সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থায়ন করেছে যুক্তরাজ্য

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থায়ন করেছে যুক্তরাজ্য।

সারা কুক বলেন, ভবিষ্যতে দুই দেশের এই অংশীদারিত্ব কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নগর উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Facebook Comments Box
See also  ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১০

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১১

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১২

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৩

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১৪

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১৫

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১৬

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৯

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

২০