
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাতকে ঘিরে দীর্ঘদিনের মাফিয়াতন্ত্রের অবসানে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে ফেডারেশনের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে পরিবহন খাতে পরিবর্তন আনতে ভূমিকা রাখবে নতুন কমিটি। একই সঙ্গে সড়কে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও অন্যায় দূর করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নেও তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, রাজনীতিতে নতুন করে যে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তা দূর করতেও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
মন্তব্য করুন