skynews
১২ অগাস্ট ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে দুই ব্যক্তির পলায়ন

ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে দুই ব্যক্তির পলায়ন

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলির ওপর এক কিশোরীর মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে দুই ব্যক্তির পলায়ন

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কিশোরীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালের টলিম্যান আব্দুর রউফ জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরীকে জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। তিনি সেখানে এগিয়ে গেলে ওই দুই ব্যক্তি কিশোরীকে ট্রলিতে তুলে দেন। এরপর জরুরি বিভাগের টিকিট কাটার কথা বলে তারা দ্রুত সেখান থেকে চলে যান।

পুলিশ জানিয়েছে, কিশোরীর গলায় ফাঁস লাগার দাগ এবং দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার মৃত্যু হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর শরীরে আঘাতের পাশাপাশি গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, প্রযুক্তির সহায়তায় কিশোরীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিচালিত অটোরিকশাসহ পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box
See also  সোনাতলায় আন-নুর সায়েন্টিফিক মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

২

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

৩

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

৪

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

৫

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

৬

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

৭

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

৮

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

৯

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

১০

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

১১

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

১৩

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১৭

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৮

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১৯

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

২০