skynews
১২ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটে ছয় মাসেও কার্যকর বিকল্প ব্যবস্থা নেয়নি সরকার: জামায়াত আমির

জ্বালানি সংকটে ছয় মাসেও কার্যকর বিকল্প ব্যবস্থা নেয়নি সরকার: জামায়াত আমির

শিল্প উৎপাদন কমে যাওয়ায় গার্মেন্টস খাতে সংকট বাড়ছে: শফিকুর রহমান

দেশ বর্তমানে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প খাতে মারাত্মক ক্ষতি হচ্ছে। তবে ছয় মাস সময় পেলেও এই সংকট মোকাবিলায় সরকার কার্যকর বিকল্প ব্যবস্থা নিতে পারেনি।

জ্বালানি সংকটে ছয় মাসেও কার্যকর বিকল্প ব্যবস্থা নেয়নি সরকার: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পও জ্বালানি সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজিএমইএর পক্ষ থেকে সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।

শফিকুর রহমান বলেন, বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে অনেক কারখানার উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। উৎপাদন কমে গেলে প্রতিষ্ঠানগুলোর পক্ষে ব্যাংকের ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে এবং তারা খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়বে।

বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল

জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান জামায়াত আমির। তবে সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, সংকট সমাধানে সরকারকে নির্ধারিত সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। শুরুতে সরকার বিদ্যুৎ সংকটের বিষয়টিও অস্বীকার করেছে বলে অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চেয়েছিল। কিন্তু সেই উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ কারণেই জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

রাষ্ট্র সংস্কার ও গণভোট প্রসঙ্গ

জামায়াত আমির বলেন, তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে ছিলেন। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

তিনি বলেন, তারা গণভোটের পক্ষে ছিলেন এবং জনগণও এ বিষয়ে সাড়া দিয়েছে। কিন্তু সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে গণভোটের রায় অমান্য করেছে। জনগণের রায়কে অসম্মান করার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।

See also  পুলিশের হস্তক্ষেপে অবরোধমুক্ত রেলপথ, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

‘বগুড়া তার ন্যায্য পাওনা ফিরে পাক’

বগুড়ার উন্নয়ন নিয়েও কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বগুড়া উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় বগুড়াকে ‘মিনি শিল্পনগরী’ বলা হলেও স্বাধীনতার পর সেখানে প্রত্যাশিত শিল্পায়ন হয়নি।

বগুড়া কেন এতটা অবহেলিত-সে প্রশ্ন তুলে তিনি বলেন, তারা চান বগুড়া তার ন্যায্য পাওনা ফিরে পাক।

শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত

এর আগে শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে বাংলাদেশে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম নিহত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির।

পরে তিনি শহীদ মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুর ১২টায় বগুড়ার একটি পাঁচ তারকা হোটেল ও রিসোর্টে আয়োজিত রুকন সম্মেলনে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

১০

নৌকা স্থগিত, সংরক্ষিত ১২০ প্রতীক, একক প্রার্থীর ক্ষেত্রেও থাকবে না-ভোট

১১

শাপলা চত্বরের শহীদ পরিবারকে রাষ্ট্রীয় সম্মান: আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা

১২

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৩

বন্ধ ও অস্তিত্বহীন চালকল থেকেও চাল কিনছে সরকার, রায়গঞ্জে অনিয়মের অভিযোগ

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের ভয়ে গড়িমসি: আজহারুল ইসলাম

১৫

আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট

১৬

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

১৭

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

১৮

সাতকানিয়ায় যুবক হ*ত্যা: বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

১৯

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০