skynews
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জালিয়াতির অভিযোগের মধ্যে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

জালিয়াতির অভিযোগের মধ্যে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

জালিয়াতি ও প্রতারণার অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।

জালিয়াতির অভিযোগের মধ্যে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল

পুতুল বাংলাদেশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

চীন সফরে আর্থিক জালিয়াতির অভিযোগ

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ পুতুল। তবে গত বছরের শেষ দিকে তাকে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।

এর আগে গত মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করে।

রয়টার্সের হাতে আসা ৩ জুলাই ২০২৬ তারিখের একটি চিঠিতে দেখা যায়, ডব্লিউএইচও পুতুলের বিরুদ্ধে চীন সফরের সময় আর্থিক জালিয়াতি এবং নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন পুতুল।

আইনজীবীদের মাধ্যমে দেওয়া জবাবে তিনি দাবি করেন, নিয়মিত ভ্রমণ ব্যয় ফেরত পাওয়ার আবেদন প্রক্রিয়ায় একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি ঘটেছে। সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার।

শিক্ষাগত যোগ্যতা নিয়েও অভিযোগ

নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের জবাবে পুতুল জানান, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। বিষয়টি তিনি শুরু থেকেই ডব্লিউএইচওর মহাপরিচালককে পরিষ্কারভাবে জানিয়েছিলেন বলেও দাবি করেন।

বাংলাদেশে প্লট নিয়েও অভিযোগ

ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে দেওয়া পদত্যাগপত্রে পুতুল আরও উল্লেখ করেন, বাংলাদেশে একটি প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও করেছে সংস্থাটি।

তবে এই অভিযোগও অস্বীকার করেছেন তিনি। পুতুলের দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই ওই জমির মালিকানা তিনি পেয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি ওই জমির অধিকারী হয়েছিলেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।

See also  নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের অর্থায়ন কীভাবে হবে, তা নিয়ে হিসাব-নিকাশ চলছে

‘দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে’

পদত্যাগপত্রে পুতুল বলেন, তিনি তার অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও লেখেন, তাকে দায়িত্ব কার্যকরভাবে পালন করতে বাধা দেওয়ার কারণে ডব্লিউএইচওতে তেদরোস আধানম গেব্রেয়াসুসের নেতৃত্বের ওপর তার আর কোনো আস্থা ও বিশ্বাস নেই।

বিনা বেতনে ছুটিতে পাঠানোর কারণে প্রায় এক বছর কোনো বেতন না পাওয়ায় তার আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন পুতুল। এমন পরিস্থিতিতে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পুতুল এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে ডব্লিউএইচওও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, পুতুল ছুটিতে রয়েছেন। তবে গোপনীয়তার কথা উল্লেখ করে তার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ডব্লিউএইচও।

জানুয়ারিতে হতে পারে নতুন নির্বাচন

নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সায়মা ওয়াজেদ পুতুলকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আগেই করেছিল ডব্লিউএইচও।

একটি সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১২ অক্টোবর এই পদের জন্য মনোনয়ন আহ্বান করবে সংস্থাটি। এরপর ডিসেম্বরে আবেদনপত্র যাচাই-বাছাই করা হবে এবং ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের পরিকল্পনা রয়েছে।

কেন গুরুত্বপূর্ণ এই পদ

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকরা বিশ্বজুড়ে স্বাস্থ্যনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করেন। বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলা, জরুরি স্বাস্থ্য পরিস্থিতি সামাল দেওয়া এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ডব্লিউএইচওর নীতিগুলো বাস্তবায়ন করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলো-বাংলাদেশ ও ভারতসহ-প্রতি পাঁচ বছর পর ভোটের মাধ্যমে এই পরিচালক নির্বাচন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ ইসির, তথ্য দিতে হবে ৮ নভেম্বরের মধ্যে

২

হামের টিকা কেনায় অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

৩

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় পাঠানো হলো

৫

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের আগাম অনুমতি বাধ্যতামূলক, বায়রার নির্দেশনা

৬

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

৭

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

৮

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৯

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

১১

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

১২

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

১৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১৭

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৯

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

২০