skynews
২৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা ও মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গার সব রুটে অনির্দিষ্টকালের বাস ও মিনিবাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে কোনো বাস চলাচল করছে না।

স্থানীয় ও পরিবহন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করে। নিয়মবহির্ভাবে শহরে প্রবেশের চেষ্টা করায় সেখানে দায়িত্ব পালন করা পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা ইজিবাইক চালককে বাধা দিয়ে ফিরিয়ে দেন।

এ ঘটনার পর ওই ইজিবাইক চালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হন। পরে তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলরত একটি বাস আটকে দেন।

অভিযোগ রয়েছে, এ সময় ইজিবাইক চালক ও তার সহযোগীরা বাসটির চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পাশাপাশি বাসে হামলা চালিয়ে তাদের জিম্মি করে রাখা হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জিম্মি থাকা চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।

ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখেন। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

আরাফাত নামে এক যাত্রী বলেন, বাস চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পরিবহন শ্রমিকদের দাবি বা সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষকে এ ধরনের দুর্ভোগে পড়তে না হয়।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, গত বৃহস্পতিবার ইজিবাইক চালক-শ্রমিকরা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় সংগঠিত হন। এ সময় তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেন। তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালান।

See also  স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে ধর্মঘট শুরু করা হয়েছে। তবে ধর্মঘট কতদিন চলবে বা বাস চলাচল কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১১

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১২

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১৩

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৪

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

১৫

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

১৬

বন্যার পর বাংলাদেশের সহায়তায় তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

১৭

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে আজ ইসির বৈঠক

১৮

নিম্নস্তরের সিগারেটের দাম ৩ টাকা বাড়ল, প্রজ্ঞাপন জারি

১৯

স্থানীয় সরকার নির্বাচন মে পর্যন্ত পিছোতে পারে, পরীক্ষা-রমজান-ঈদ সামনে

২০