skynews
২ নভেম্বর ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি মামলা দায়ের করেছে। মামলাগুলোতে এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লীবিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কোনাবাড়ী এলাকায় দুটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া পল্লীবিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বকেয়া মজুরির দাবিতে সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর, চন্দ্রা ও পল্লীবিদ্যুৎ এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী ও সালনা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এ সময় আন্দোলনকারীরা যানবাহনে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

তিনি আরও জানান, আন্দোলন শুরুর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। এরপর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Facebook Comments Box
See also  ওয়াসিমসহ ছয়জন হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

২

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

৩

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

৪

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

৫

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

৬

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

৭

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

৮

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

৯

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

১০

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

১১

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

১৩

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১৭

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৮

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১৯

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

২০