skynews
২ অক্টোবর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুতে রুশ ড্রোন হামলা, সাময়িক বন্ধের পর যান চলাচল স্বাভাবিক

কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুতে রুশ ড্রোন হামলা, সাময়িক বন্ধের পর যান চলাচল স্বাভাবিক

শীত মৌসুম শুরুর আগেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ একটি সেতুতে দুই দফা ড্রোন হামলা চালানো হয়েছে।

কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুতে রুশ ড্রোন হামলা, সাময়িক বন্ধের পর যান চলাচল স্বাভাবিক

বার্তা সংস্থা এএফপির কিয়েভ প্রতিবেদনে বলা হয়েছে, দিনিপ্রো নদীর ওপর নির্মিত সাদার্ন ব্রিজে হামলাগুলো চালানো হয়। সেতুটি রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ।

টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে সেতুর পিলারের কাছে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। হামলার সময় সেতুটির ওপর দিয়ে সড়ক যানবাহন ও মেট্রো ট্রেন চলাচল করছিল। হামলার পর সাময়িকভাবে সেতুটি বন্ধ করে দেওয়া হলেও পরে আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

কিয়েভ সিটি স্টেট প্রশাসন জানিয়েছে, প্রাথমিক পরিদর্শনে সেতুটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। প্রশাসনের ভাষ্য, বিশেষজ্ঞরা স্থাপনাটিতে গুরুতর কোনো ক্ষতি শনাক্ত করতে পারেননি।

এদিকে সাম্প্রতিক সময়ে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। আকাশপথে হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানীকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। এর মধ্যেই বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে দূরপাল্লার হামলা বন্ধের সম্ভাবনা নাকচ করে দেন।

এর আগে বুধবার কিয়েভের পক্ষ থেকে বলা হয়, শীতের আগে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে জ্বালানি খাতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়া বর্তমানে জেটচালিত ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোন দ্রুতগতির হওয়ায় প্রচলিত মডেলের তুলনায় এগুলো ভূপাতিত করা কঠিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সের্হি বেস্ক্রেসনভের দাবি, বিদ্যুতের খুঁটি ও ইস্পাতের সেতু কাঠামো ধ্বংসের জন্যও নতুন ধরনের এসব ড্রোন ব্যবহার করছে রাশিয়া।

তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার কথা মস্কো প্রকাশ্যেই স্বীকার করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকেই রাশিয়া এ ধরনের কৌশল অনুসরণ করে আসছে।

See also  সিরাজগঞ্জ-নাটোরে প্রায় দেড় হাজার প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

এদিকে ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বুধবার রাশিয়ার একটি ড্রোন কিয়েভের নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউটের চত্বরে আঘাত হানে। তবে এতে সেখানে থাকা পরীক্ষামূলক চুল্লিটির কোনো ক্ষতি হয়নি। সংস্থাটি জানিয়েছে, চুল্লিটি ২০২২ সাল থেকেই বন্ধ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের নৈশভোজ অনুষ্ঠিত

১

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

২

আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৩

হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৪

ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিলবোর্ডে ছেয়ে গেছে তেহরান

৫

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, আড়াল করতে চায় কারা?

৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠের দাবিতে আগারগাঁওয়ে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

৭

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৮

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর, আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন

১০

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, জানুয়ারির বেতনে কার্যকর

১১

সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা কর্মসূচি

১৩

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে এসআইয়ের গুলিতে আত্মহত্যা

১৪

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

১৫

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

১৭

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১৮

বরগুনায় ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি; পালালেন জামাই

১৯

ধানমন্ডিতে ১৪ তলা ভবনের বাসায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০