skynews
২৭ অগাস্ট ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখন আমি জামিন চাই না, আবেদন প্রত্যাহার করতে চাই- দীপু মনি

এখন আমি জামিন চাই না, আবেদন প্রত্যাহার করতে চাই- দীপু মনি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন।

এখন আমি জামিন চাই না, আবেদন প্রত্যাহার করতে চাই- দীপু মনি

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করার পর তিনি বলেন, আমি দুই বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।

এ সময় নিজের পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরে দীপু মনি বলেন, এর আগে জামিন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, বাসায় গিয়ে কী করবেন? এখন তার আর বাসায় যাওয়ার প্রয়োজন নেই।

তিনি জানান, তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সাত বছর ধরে শয্যাশায়ী ছিলেন এবং তার বাকশক্তিও ছিল না। কথা বললে চোখের পলক ফেলে তিনি উত্তর দিতেন। পাঁচ বছর সরকারি দায়িত্ব পালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছেন বলেও জানান দীপু মনি।

দীপু মনি বলেন, এ অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে দুই বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন। আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি।

তিনি আরও বলেন, ৩৯ বছরের জীবনসঙ্গীর জীবনের শেষ সময়ে তিনি তার পাশে থাকতে পারেননি। এখন আর বাসায় ফেরার প্রয়োজনও অনুভব করছেন না।

দীপু মনির ভাষায়, আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।

এর আগে গত ২৬ এপ্রিল দীপু মনি জামিনের আবেদন করেছিলেন। তবে বৃহস্পতিবার তার জামিন শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাতে দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা যান।

Facebook Comments Box
See also  আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ২, স্প্লিন্টার বিদ্ধ

ময়মনসিংহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

নবম পে স্কেলের ভেটিং শেষ, আজই প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা

রিয়াদে সতর্কবার্তার পর বিকট বিস্ফোরণের শব্দ, বিপদ কেটে যাওয়ার ঘোষণা

ছয় দফা এক দফায় রূপ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই: মামুনুল হক

১০

যাত্রাবাড়ী থানার সামনে পরপর ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

১১

ঢাবিতে তোফাজ্জল হ*ত্যা: দুই বছরেও শুরু হয়নি বিচার, পলাতক ১৭ আসামি

১২

ঠিকাদারি বিরোধে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবি- মামলা, ওসি বদলি

১৩

জ্বালানি সংকটে পাকিস্তানে সরকারি গাড়ির বরাদ্দ কমল, বিদেশ সফর-নৈশভোজে নিষেধাজ্ঞা

১৪

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

১৫

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

১৬

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ৮ বাংলাদেশির মৃ*ত্যু, মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১৭

সংকট কাটিয়ে পোশাক রপ্তানি বাড়ার আভাস বিজিএমইএ সভাপতির

১৮

লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান, প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

১৯

ইসির বৈঠক শুরু, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

২০