
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সূচি নির্ধারণে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে ২৬টি মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টদের মতামত ও প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছে কমিশন।
ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের কথা রয়েছে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি এই উপনির্বাচন আয়োজনের প্রস্তুতিও বৈঠকে আলোচনার বিষয় হিসেবে রয়েছে।
মন্তব্য করুন