skynews
১৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁকে ডেকে নিয়ে এ নির্দেশ দেওয়া হয় বলে সরকারসংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। এ ঘটনা নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয়। এর এক দিনের মাথায় তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর সামনে এল।
বিএনপি ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকবিরোধী অভিযান নিয়ে আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়া গ্রহণযোগ্য নয়। মাদক দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর করার পরিবর্তে কেন তিনি নিজেই অস্ত্র হাতে মাঠে নামলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। তাঁদের মতে, এ ঘটনা সরকারের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুধু ইশরাক হোসেনের ব্যক্তিগত বিষয় হিসেবে থাকেনি; বরং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যদেরও বিব্রত করেছে। একজন প্রতিমন্ত্রীর এমন আচরণের দায় মন্ত্রিসভাকেও নিতে হবে বলে তিনি মনে করেন।
শনিবার সকালে রাজধানীর ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার পরিচ্ছন্নতা এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। কোথাও কোথাও পরিস্থিতির উন্নয়নে সময়সীমাও বেঁধে দেন। প্রধানমন্ত্রীর এসব কার্যক্রমের দিনই বিকেলে ইশরাকের অস্ত্র হাতে অভিযানে নামার ঘটনা ঘটে। সরকার ও দলের কয়েকজন মনে করছেন, এতে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঘিরে তৈরি হওয়া ইতিবাচক আলোচনা অনেকটাই আড়ালে পড়ে যায়।
এদিকে ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির গণমাধ্যম কেন্দ্রে সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানান, ওয়ারী বিভাগের উপকমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলটি ছিল গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকা। ইশরাকের নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করে লোকজনকে ধরতে বলছেন। তাঁর পাশে থাকা একজনকে গুলি করার হুমকি দিতেও শোনা যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরা কয়েকজনকে ধরতে দৌড়ান। তাঁদের একজনকে এক তরুণকে লাথি মারতে দেখা যায়। পরে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাস্থলে ইশরাকের নিজস্ব নিয়োগ দেওয়া দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীও ছিলেন। ভিডিওর কিছু অংশে তাঁর হাতে থাকা পিস্তলের ছবি অস্পষ্ট করা হলেও অন্য অংশে অস্ত্রটি স্পষ্ট দেখা যায়। গুলি করার হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অস্ত্র প্রদর্শন নিয়ে সমালোচনার মধ্যে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতি দেন ইশরাক হোসেন। তিনি দাবি করেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে এ কর্মসূচি নেওয়া হয়েছিল।
ইশরাকের ভাষ্য, গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় মাদক কারবারের অভিযোগ পেয়ে তিনি আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করছিলেন। জনবলসংকট দূর করা এবং মাদকের আস্তানার কাছে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
বিবৃতিতে তিনি আরও দাবি করেন, অভিযানের আগে মাদক কারবারিরা ছাদ থেকে গুলি চালাতে পারে বলে তিনি জানতে পারেন। একটি অস্থায়ী মাদকের আস্তানার কাছে পৌঁছানোর পর ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি হইচই করে তাঁদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন। সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজের ও অন্যদের নিরাপত্তার জন্য তিনি এবং তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র সরিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহন ও ব্যবহার করা গেলেও অন্যের মনে ভয় বা বিরক্তি সৃষ্টি হতে পারে, এমনভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।
প্রতিমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিরা মন্ত্রিসভার সদস্যদের আচরণ ও জবাবদিহির প্রশ্নে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের বার্তা হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত পদত্যাগের নির্দেশের বিষয়টি সরকারসংশ্লিষ্ট সূত্রের বরাতেই জানা গেছে।

Facebook Comments Box
See also  ১০ বছরের কারাদণ্ডের রায় থেকে খালাস চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি প্রায় ৪ হাজার

১

সুন্দরগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুই পানশ্রমিক নিহত

২

নরুন্দি স্টেশনে পরিত্যক্ত লাইনে জামালপুর এক্সপ্রেস, চালকের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

৩

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে অতিরিক্ত ২২৩ টাকা

৪

বিভিন্ন মহলের শোক প্রকাশ বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল

৫

বগুড়ায় চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

৬

ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন, বিতরণ বন্ধ ১৩৫ টন

৭

নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

৮

শ্রমিক অসন্তোষ নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাকশিল্প মালিকদের বৈঠক

৯

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ নাইফ হাসান (২৭) গ্রেফতার

১০

বগুড়ায় ট্যাপেন্টাডল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

১১

সেভেন সিস্টার্সে বিদ্যুৎ নিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চায় ভারত

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

১৩

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

১৭

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৮

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

১৯

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

২০