skynews
২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে; বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে; বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে; বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া আইন কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে; বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে; বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক নেতা আজগর আলী ও অধ্যক্ষ ইকবাল হোসেনসহ নেতারা।

সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সরকার ক্ষমতায় গিয়ে জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। তার দাবি, তেলের দাম বাড়ার প্রভাব শুধু পেট্রোল বা ডিজেলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এবং পরিবহন ব্যয়ে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার কৃষকবান্ধব সমাজ গড়ার কথা বললেও বর্তমানে সার সংকট ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কৃষকেরা সেচ দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। জ্বালানি খাতের অব্যবস্থাপনা, অপচয় ও দুর্নীতি বন্ধ না করে জনগণের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অধ্যক্ষ সোহেল অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশ শেষে আইন কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
See also  চবি শিক্ষার্থী ফরহাদ হত্যা মামলা: মাগুরায় আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে ককটেল হামলার তথ্য বের হবে: রাশেদ খান

জাতিসংঘে তারেকের ভাষণ গিনেস রেকর্ডে জায়গা পাওয়ার মতো: স্বেচ্ছাসেবক দল নেতা

৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা গবেষণাগারে, পরীক্ষা হবে জলাতঙ্কের জীবাণু ছিল কি না

পুরনো বইয়ের বিনিময়ে চারা, পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

চার হাসপাতালে ডেঙ্গু রোগীর হিসাবে বড় গরমিল, ৬১ শতাংশ কম দেখিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

ট্রাম্পের সঙ্গে তারেকের বৈঠক হবে কি না, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে ইউনিয়ন পরিষদগুলোকে ১১৯ কোটি টাকা বরাদ্দ

১১

রপ্তানিমুখী পোশাক শিল্পে সুতা-কাপড় আমদানির অনুমোদন জটিলতা দূর

১২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে; বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

১৩

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

১৪

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

১৫

রাতের উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী রেলস্টেশন

১৬

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

১৮

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

২০