skynews
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

এর ফলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক নিয়মে শিক্ষা কার্যক্রম চলবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে ছুটির তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশনের নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন আনা হয়েছে।

এর আগে গত ২০ মে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ বছর দিবসটি ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখ এক দিন এগিয়ে আনা হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের সরকারি ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে।

এদিকে ২৫ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটি দেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।

অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত সূচি অনুযায়ী মূল ছুটি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর ছুটি হবে কি না, তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি ব্যবহারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Facebook Comments Box
See also  অতিরিক্ত ভোল্টেজে রাজশাহীর তিন মহল্লায় পুড়ল টিভি-ফ্রিজসহ ইলেকট্রনিক পণ্য

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে ককটেল হামলার তথ্য বের হবে: রাশেদ খান

জাতিসংঘে তারেকের ভাষণ গিনেস রেকর্ডে জায়গা পাওয়ার মতো: স্বেচ্ছাসেবক দল নেতা

৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা গবেষণাগারে, পরীক্ষা হবে জলাতঙ্কের জীবাণু ছিল কি না

পুরনো বইয়ের বিনিময়ে চারা, পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

চার হাসপাতালে ডেঙ্গু রোগীর হিসাবে বড় গরমিল, ৬১ শতাংশ কম দেখিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

ট্রাম্পের সঙ্গে তারেকের বৈঠক হবে কি না, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে ইউনিয়ন পরিষদগুলোকে ১১৯ কোটি টাকা বরাদ্দ

১১

রপ্তানিমুখী পোশাক শিল্পে সুতা-কাপড় আমদানির অনুমোদন জটিলতা দূর

১২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে; বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

১৩

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবন কঠিন হবে: খেলাফত মজলিস

১৪

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে

১৫

রাতের উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী রেলস্টেশন

১৬

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, গন্ধমতিতে দ্বিতীয় জানাজা

১৮

হাসানুল হক ইনুর পূর্ণাঙ্গ রায় প্রকাশ, তিন অভিযোগে ১০ বছরের সাজা

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

২০