skynews
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে ফের কমেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় চালু হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত কূটনৈতিকভাবে সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমেছে।

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

গত ১১ সেপ্টেম্বর ড্রোন হামলার পর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল পরিবহন বন্ধ হয়ে যায়। মঙ্গলবার পাইপলাইনটি আবার চালু করা হয়েছে।

অয়েল প্রাইস ডট কমের বুধবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দশমিক শূন্য পাঁচ আট শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ৭৬ সেন্টে নেমেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ১ দশমিক ২০ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৯০ ডলার ১১ সেন্টে।

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি দেশটির তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। এর মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠানো সম্ভব।

এই পরিমাণ তেল বিশ্বের মোট সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। ফলে পাইপলাইনটি পুনরায় চালু হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

Facebook Comments Box
See also  স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

শিশুকে লালন-পালনের জন্য অপহরণ, নবদম্পতি গ্রেপ্তার

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

নাটোরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

১০

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসেও নিষেধাজ্ঞা

১১

লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের, বৃহস্পতিবার বৈঠক

১২

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

১৩

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

১৪

গ্রাহক সেজে পাসপোর্ট অফিসে দুদক, আবেদনে মিলল সাংকেতিক কোড

১৫

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

১৬

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

১৭

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে ককটেল হামলার তথ্য বের হবে: রাশেদ খান

১৮

জাতিসংঘে তারেকের ভাষণ গিনেস রেকর্ডে জায়গা পাওয়ার মতো: স্বেচ্ছাসেবক দল নেতা

১৯

৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা গবেষণাগারে, পরীক্ষা হবে জলাতঙ্কের জীবাণু ছিল কি না

২০