
নাটোরের গুরুদাসপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন