skynews
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১১ অক্টোবর এ বিষয়ে আদেশ দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ তারিখ ঘোষণা করেন।

এর আগে বুধবারই মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় শুনানি ও আদেশের তারিখ পিছিয়ে দেওয়া হয়।

দুই আইনজীবীর আদালত অবমাননার শুনানিও পেছাল

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায় নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সুপ্রিমকোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানিও পিছিয়েছে।

এ মামলায় আগামী ২৬ অক্টোবর শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।

বুধবার শুনানির সময় আইনজীবী হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তাদের পক্ষে ছিলেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, আবদুস সাত্তার পালোয়ান ও মঈনুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে অর্ধশতাধিক আইনজীবী সারিবদ্ধভাবে অবস্থান নেন।

গত ১৬ সেপ্টেম্বর হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল-২ তাঁদের ২৩ সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে ফেসবুকে দেওয়া বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

তবে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় বুধবারের কার্যক্রমের তারিখও পরিবর্তন করা হয়েছে।

Facebook Comments Box
See also  জুলাই জাদুঘর অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

শিশুকে লালন-পালনের জন্য অপহরণ, নবদম্পতি গ্রেপ্তার

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

নাটোরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

১০

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসেও নিষেধাজ্ঞা

১১

লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের, বৃহস্পতিবার বৈঠক

১২

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

১৩

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

১৪

গ্রাহক সেজে পাসপোর্ট অফিসে দুদক, আবেদনে মিলল সাংকেতিক কোড

১৫

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

১৬

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

১৭

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে ককটেল হামলার তথ্য বের হবে: রাশেদ খান

১৮

জাতিসংঘে তারেকের ভাষণ গিনেস রেকর্ডে জায়গা পাওয়ার মতো: স্বেচ্ছাসেবক দল নেতা

১৯

৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা গবেষণাগারে, পরীক্ষা হবে জলাতঙ্কের জীবাণু ছিল কি না

২০