skynews
২৭ অক্টোবর ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানের সঙ্গে গোপন চুক্তি করে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ

জাপানের সঙ্গে গোপন চুক্তি করে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ

ক্ষমতা দীর্ঘায়িত করতে জাপানের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে দেশের জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, অতীতে এমন ঘটনা ঘটলেও এবার দেশের মানুষ তা মেনে নেবে না।

জাপানের সঙ্গে গোপন চুক্তি করে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

কর্মসূচিতে এনসিপির অন্য নেতারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তাঁদের দাবি, সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ক্ষমতার সুযোগ নিয়ে বিএনপি দেশকে নতুন করে লুণ্ঠনের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের স্থায়িত্ব এক থেকে দুই বছরের বেশি হবে না।

দেশে গণতন্ত্র ছিনতাই হচ্ছে অভিযোগ করে এনসিপি নেতারা বলেন, আগামী নির্বাচনে জয়ী হওয়ার উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারে এখন থেকেই বিএনপি নিজেদের লোক বসাতে শুরু করেছে। তাঁদের আরও অভিযোগ, তোষামোদকারী ও বিরোধীদের দুর্নাম করতে পারেন-এমন ব্যক্তিদেরই প্রধানমন্ত্রী বিদেশ সফরের সঙ্গী করছেন।

সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মাঠে নামার বদলে এখন মন্ত্রীরা অস্ত্র নিয়ে মাঠে নামছেন

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, আগে সন্ত্রাসীদের অস্ত্র নিয়ে মাঠে নামতে দেখা যেত, এখন মন্ত্রীদের অস্ত্র নিয়ে মাঠে নামতে দেখা যাচ্ছে। সন্ত্রাসীরা মন্ত্রী হয়েছেন, নাকি মন্ত্রীরাই সন্ত্রাসী হয়েছেন-এমন প্রশ্নও তোলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বর্তালেও তাঁর পরিবর্তে প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সঙ্গীদের পকেটে সব সময় ফিরতি ফ্লাইটের টিকিট থাকে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, তাঁরা জানেন দুই বছরের বেশি ক্ষমতায় থাকা সম্ভব হবে না, তাই এই সময়ের মধ্যেই দেশ লুটে বিদেশে চলে যেতে চান।

See also  গোপালগঞ্জে পলাতক অবস্থায় সাঈদীর মামলার বাদীর মৃত্যু, দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা

জাপানের সঙ্গে চুক্তি নিয়ে সতর্কবার্তা আখতার হোসেনের

আখতার হোসেন বলেন, সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে; কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকাতেও অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

অবিলম্বে সাথী আকতারের মুক্তি দাবি করে এনসিপির সদস্যসচিব বলেন, জাপানের সঙ্গে চুক্তির সুযোগ নিয়ে কোনো দেশকে অতিরিক্ত সুবিধা দেওয়ার ষড়যন্ত্র করা হলে জনগণ তা মেনে নেবে না। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে সুবিধা পেতে সরকার বিভিন্ন জায়গায় দলীয় লোক বসাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ বলেন, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে কথা বলতেও ভয় লাগে। তাঁর অভিযোগ, এলাকার স্থানীয় সংসদ সদস্য গুলশানে থাকেন, আর তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস), সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) ও গুণ্ডা বাহিনী এলাকা পরিচালনা করছে।

ছাত্র-জনতার রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে আবারও কলঙ্কিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুতের দাম ও চাঁদা বৃদ্ধি নিয়ে অভিযোগ

এনসিপির নেতা হান্নান মাসউদ বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং চাঁদা দ্বিগুণ হওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে পারেনি; তারা দেশের মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে? বিএনপি ও আওয়ামী লীগ-উভয় দলই দেশের সম্পদ লুণ্ঠন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, সরোয়ার তুষার বিএনপিকে ‘ক্ষুদে বাকশাল’ আখ্যা দিয়ে বলেন, মোহাম্মদপুরকে অপরাধের পরীক্ষাগারে পরিণত করা হয়েছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের পরিকল্পনা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

সরোয়ার তুষার আরও বলেন, গণভোট বাস্তবায়ন না করলে এই সরকার গণভোট হরণকারী কলঙ্কিত সরকার হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক কারখানায় উৎপাদন চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১

গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর নয়, স্নাতক ডিগ্রিই যথেষ্ট

২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের

৪

ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৫

ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী

৬

ইউপি নির্বাচন সামনে রেখে ইসির ক্ষমতা বৃদ্ধি, সিসি ক্যামেরায় নজরদারিসহ নানা উদ্যোগ

৭

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

৮

ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই এমপিকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা

৯

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি: সিইসি

১০

১৮ দিন ধরে বন্ধ রিয়াদ-দাম্মামের ফ্লাইট, এয়ারলাইন্সের ক্ষতি ১০০ কোটি টাকা

১১

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

১২

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর, ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার দেহাবশেষ

১৩

ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াত নেতার বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাশেদ খানের

১৪

এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

১৫

জাপানের সঙ্গে গোপন চুক্তি করে ভারতকে সুবিধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ

১৬

আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না: ডা. শফিকুর রহমান

১৭

ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক

১৮

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, সাগরে উত্তাল পরিস্থিতির আশঙ্কা

১৯

৯ মাস পর ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, পর্যটকদের মানতে হবে ১২ বিধিনিষেধ

২০