skynews
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হলেও নতুন ভাড়ার তালিকা বা চার্ট না থাকায় যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। নির্ধারিত ভাড়া নিয়ে প্রতিনিয়ত তর্ক-বিতর্কের পাশাপাশি কোনো কোনো বাসে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকায় বিভিন্ন গণপরিবহনে চালক, সহকারী ও যাত্রীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার রাজধানীতে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়িয়েছে। তবে নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকেই এর বাস্তবায়নে নানা অসঙ্গতির অভিযোগ পাওয়া যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ বাসেই সরকার নির্ধারিত নতুন ভাড়ার চার্ট টাঙানো হয়নি।

চার্ট না থাকায় বিপাকে পরিবহনকর্মীরাও

ফার্মগেট এলাকায় একটি বাসের সহকারী জানান, নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী টাকা চাইলে অনেক যাত্রী তা দিতে আপত্তি করছেন। বাসে ভাড়ার চার্ট না থাকায় যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়া দেখিয়ে বোঝানোরও সুযোগ নেই।

তার অভিযোগ, এ নিয়ে প্রায়ই যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্ক হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি ঝগড়া কিংবা হাতাহাতি পর্যন্ত গড়াচ্ছে।

৫ থেকে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ

অন্যদিকে, নতুন ভাড়াকে কেন্দ্র করে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরাও। কারওয়ান বাজার এলাকায় কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ভাড়ার চার্ট না থাকার সুযোগ নিয়ে কিছু বাসে ইচ্ছেমতো অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

তাদের দাবি, ওয়েলকাম, প্রজাপতি ও বিকল্পসহ বিভিন্ন রুটের বাসে কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে যাত্রীদের সঙ্গে পরিবহনকর্মীদের বাগ্‌বিতণ্ডা তৈরি হচ্ছে।

তবে সব বাসে একই চিত্র দেখা যায়নি। কোনো কোনো যাত্রী জানিয়েছেন, নতুন ভাড়ার চার্ট না থাকা এবং ঝামেলা এড়াতে কিছু বাসে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে।

See also  বগুড়ায় বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নি*হ*ত ২

দ্রুত চার্ট টাঙানোর দাবি

যাত্রীদের দাবি, নতুন ভাড়া কার্যকর করার সঙ্গে সঙ্গেই প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা উচিত ছিল। এতে যাত্রী ও পরিবহনকর্মী-উভয়ের মধ্যেই ভাড়া নিয়ে বিভ্রান্তি কমত।

তাদের অভিযোগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ নজরদারি না থাকায় ভাড়া নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত কার্যকর নজরদারি ও ভাড়ার তালিকা প্রদর্শন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

একরাম হত্যা মামলায় হাসিনা-কাদেরসহ ১১ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেকের বৈঠক, গুরুত্ব পেল মধ্যপ্রাচ্য ও বাংলাদেশিদের নিরাপত্তা

ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

শিশুকে লালন-পালনের জন্য অপহরণ, নবদম্পতি গ্রেপ্তার

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

১০

নাটোরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

১১

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

১২

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

১৩

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসেও নিষেধাজ্ঞা

১৪

লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের, বৃহস্পতিবার বৈঠক

১৫

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

১৬

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

১৭

গ্রাহক সেজে পাসপোর্ট অফিসে দুদক, আবেদনে মিলল সাংকেতিক কোড

১৮

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

১৯

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

২০