
এইচএসসি পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়ে ফল জানা গেলেও এবার শিক্ষার্থীদের এসএমএস পাঠাতে হবে নতুন নম্বর ১৬১৪০-এ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
যেভাবে এসএমএসে ফল জানা যাবে
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
অনলাইনেও দেখা যাবে ফল
এসএমএসের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। এ ছাড়া নিচের দুটি ওয়েবসাইট থেকেও শিক্ষার্থীরা ফল জানতে পারবেন—
২. educationboardresults.gov.bd
মন্তব্য করুন