skynews
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

জ্বালানি তেলের দাম কমানো ও পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির হাফিজ নাঈমুর রহমান।

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

মুলতানে এক সংবাদ সম্মেলনে হাফিজ নাঈম বলেন, প্রধানমন্ত্রী ফোন করে লং মার্চ স্থগিত করার অনুরোধ জানিয়েছেন এবং জামায়াতে ইসলামীর নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা অবশ্যই বৈঠকে বসবেন। শেহবাজ শরিফ পাকিস্তানে ফেরার পর এ বিষয়ে আলোচনা হবে। তবে বৈঠক না হওয়া পর্যন্ত মুলতানে জামায়াতে ইসলামীর অবস্থান কর্মসূচি চলবে।

হাফিজ নাঈম স্পষ্ট করে বলেন, লং মার্চ স্থগিত করা হলেও আন্দোলন প্রত্যাহার করছে না জামায়াতে ইসলামী। সরকারের সঙ্গে আলোচনা চলার পাশাপাশি তাদের কর্মসূচিও অব্যাহত থাকবে।

লিখিত আশ্বাস চায় জামায়াত

জামায়াতে ইসলামীর আমির বলেন, জ্বালানি তেলের দাম কমাতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা যথেষ্ট নয়। পেট্রোলের দাম কমানোর পাশাপাশি পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, পেট্রোলের দাম কমানোর লক্ষ্যে সরকারকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। তবে সরকারি কর্মকর্তারা তাদের জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির আওতায় পাকিস্তানের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির কারণে পেট্রোলিয়াম লেভি কমানো সম্ভব নয়।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস প্রয়োজন বলেও জানান হাফিজ নাঈম।

তিনি বলেন, লং মার্চের আগে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে জামায়াতে ইসলামীর কয়েক দফা বৈঠক হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপের মধ্যে রাখা হয়েছে।

৫১০ স্থানে অবস্থান কর্মসূচি

হাফিজ নাঈম জানান, জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতির প্রতিবাদে দেশের ৫১০টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে দেশজুড়ে দোকানপাট বন্ধ রাখার কর্মসূচিও পালন করা হয়েছে।

See also  সন্তানকে সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার বাবা-মায়ের

তিনি বলেন, জামায়াতে ইসলামীর কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার পাশাপাশি আন্দোলনও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত আমির।

প্রধানমন্ত্রীর ফোন

এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ফোনে হাফিজ নাঈমুর রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ইসলামাবাদমুখী লং মার্চ ও সেখানে অবস্থান কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে জানিয়েছে।

ফোনালাপে শেহবাজ শরিফ বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও নিম্নআয়ের ও মধ্যবিত্ত মানুষের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার পেট্রোলিয়াম পণ্যে স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে। জনগণকে যতটা সম্ভব স্বস্তি দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফর শেষে দেশে ফেরার পর শেহবাজ শরিফ ও হাফিজ নাঈম বৈঠক করবেন এবং বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখবেন-ফোনালাপে এমন সমঝোতা হয়েছে বলে জানিয়েছে পিএমও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

একরাম হত্যা মামলায় হাসিনা-কাদেরসহ ১১ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেকের বৈঠক, গুরুত্ব পেল মধ্যপ্রাচ্য ও বাংলাদেশিদের নিরাপত্তা

ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

শিশুকে লালন-পালনের জন্য অপহরণ, নবদম্পতি গ্রেপ্তার

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

১০

নাটোরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

১১

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

১২

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

১৩

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসেও নিষেধাজ্ঞা

১৪

লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের, বৃহস্পতিবার বৈঠক

১৫

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

১৬

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

১৭

গ্রাহক সেজে পাসপোর্ট অফিসে দুদক, আবেদনে মিলল সাংকেতিক কোড

১৮

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

১৯

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

২০