skynews
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তথ্য পেতে দেরি হওয়ায় ২১ সেপ্টেম্বরের অপ্রকাশিত চারটি মৃত্যুর ঘটনাও সর্বশেষ হিসাবে যুক্ত হয়েছে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন এবং নিশ্চিত হাম রোগী হিসেবে ১১৩ জন শনাক্ত হয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।

এই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন। চলতি সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা ৯৭।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৬২ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

ঢাকায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৮২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মারা গেছেন ছয়জন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলায়ই সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে।

ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হামের উপসর্গে ২৩৮ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন দুজন।

এ ছাড়া খুলনা, রংপুর ও সিলেট বিভাগে হামের উপসর্গে একজন করে মারা গেছেন।

বছরের শুরু থেকেই বাড়ছে প্রকোপ

চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দেয়। তবে শুরুতে এর প্রতিরোধে সরকারের পক্ষ থেকে তেমন তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে রোগটির প্রকোপ আরও বাড়তে থাকে।

See also  স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান

চলতি বছরে হামে শিশু মৃত্যুর যে সংখ্যা দেখা গেছে, তা বাংলাদেশের আগের ইতিহাসে হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইভাবে এত বিপুলসংখ্যক রোগীও এর আগে দেশে শনাক্ত হয়নি।

জনস্বাস্থ্যবিশেষজ্ঞ এবং জাতিসংঘের একাধিক সংস্থার মতে, গত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকাদানে অবহেলার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের মতে, টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকায় হাম সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

১

একরাম হত্যা মামলায় হাসিনা-কাদেরসহ ১১ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

২

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেকের বৈঠক, গুরুত্ব পেল মধ্যপ্রাচ্য ও বাংলাদেশিদের নিরাপত্তা

৩

ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা

৪

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

৫

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

৬

অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি

৭

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

৮

শিশুকে লালন-পালনের জন্য অপহরণ, নবদম্পতি গ্রেপ্তার

৯

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

১০

নাটোরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

১১

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

১২

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

১৩

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসেও নিষেধাজ্ঞা

১৪

লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের, বৃহস্পতিবার বৈঠক

১৫

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

১৬

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

১৭

গ্রাহক সেজে পাসপোর্ট অফিসে দুদক, আবেদনে মিলল সাংকেতিক কোড

১৮

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

১৯

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

২০