skynews
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

বুধবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়েও কোনো কোনো মহল চিন্তাভাবনা করছে বলে তিনি জানতে পেরেছেন। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ অসঙ্গত ও অন্যায্য হবে।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা এমন সিদ্ধান্ত চান না। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এ ধরনের উদ্যোগের বিরোধিতা করা হবে।

জনগণের প্রয়োজনে সংসদে গিয়েছি

সংসদ সদস্য হিসেবে সুযোগ-সুবিধা বাড়ানোর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা অর্থ উপার্জনের উদ্দেশ্যে সংসদে যাননি। বেতনের বিনিময়ে সংসদ সদস্য হওয়ার জন্যও তারা রাজনীতিতে আসেননি। জনগণের প্রয়োজনেই সংসদে গেছেন।

তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থায় যদি একই ধরনের পরিবর্তন আসে, তখন সংসদ সদস্যরাও সেই পরিবর্তনের অংশীদার হতে আপত্তি করবেন না। তবে তার আগে নিজেদের সুযোগ-সুবিধা বাড়ানো উচিত নয়।

উদ্যোগ নিলে ‘প্রতিবাদ ও বাধা’

শফিকুর রহমান বলেন, সরকার যদি সংসদ সদস্যসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের আর্থিক সুবিধা বাড়ানোর এ ধরনের উদ্যোগ নেয়, তাহলে তারা অবশ্যই প্রতিবাদ করবেন এবং বাধা দেবেন।

তিনি সরকারকে এ ধরনের কোনো উদ্যোগ না নেওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর আমির বলেন, পুরো সমাজ যখন সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্যরা নিজেদের সুযোগ-সুবিধা বাড়াবেন-এমন প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তারা এর সুস্পষ্ট বিরোধিতা করবেন।

Facebook Comments Box
See also  সেতু নির্মাণ শেষ, নেই সংযোগ সড়ক; বাঁশ-সুপারির সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

একরাম হত্যা মামলায় হাসিনা-কাদেরসহ ১১ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেকের বৈঠক, গুরুত্ব পেল মধ্যপ্রাচ্য ও বাংলাদেশিদের নিরাপত্তা

ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

শিশুকে লালন-পালনের জন্য অপহরণ, নবদম্পতি গ্রেপ্তার

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

১০

নাটোরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

১১

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

১২

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

১৩

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসেও নিষেধাজ্ঞা

১৪

লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের, বৃহস্পতিবার বৈঠক

১৫

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

১৬

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

১৭

গ্রাহক সেজে পাসপোর্ট অফিসে দুদক, আবেদনে মিলল সাংকেতিক কোড

১৮

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

১৯

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

২০