skynews
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের নৈতিকভাবে সংশোধনের উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। এর অংশ হিসেবে মাদক ব্যবসায় জড়িত শাহজালাল ও হেলাল নামের দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়েছেন তিনি।

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তবে জামিনে মুক্ত হয়ে তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন বলে অভিযোগ ছিল।

এ অবস্থায় শুধু মামলা ও আইনগত ব্যবস্থার ওপর নির্ভর না করে তাদের জীবনধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেন ওসি আজিজুল ইসলাম। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুজনকে থানায় ডেকে এনে নৈতিক ও ধর্মীয় শিক্ষার উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।

নতুনভাবে জীবন শুরুর প্রতিশ্রুতি

তিন দিনের তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে শাহজালাল ও হেলাল কচুয়া থানায় গিয়ে ওসি আজিজুল ইসলাম আকাশের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তারা নিজেদের ভুল স্বীকার করে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে মাদক ব্যবসা ও সেবন থেকে দূরে থাকার প্রতিশ্রুতিও দেন।

তারা জানান, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবেন এবং আর কখনো মাদক ব্যবসা বা মাদক সেবনের সঙ্গে যুক্ত হবেন না।

শুধু মামলা দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়

ওসি মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের নৈতিকভাবেও পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, তাদের লক্ষ্য হলো-ওই দুই ব্যক্তি যেন সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসতে পারেন। এ জন্য তিনি দুজনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

See also  মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত সম্পর্কে তাৎক্ষণিক তথ্য নেই

ওসির এ উদ্যোগে স্থানীয় সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, মাদকবিরোধী অভিযান ও আইনি ব্যবস্থার পাশাপাশি ভুল পথে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের সুযোগ দেওয়া হলে সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

শিশুকে লালন-পালনের জন্য অপহরণ, নবদম্পতি গ্রেপ্তার

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

নাটোরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসেও নিষেধাজ্ঞা

লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের, বৃহস্পতিবার বৈঠক

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

১০

গ্রাহক সেজে পাসপোর্ট অফিসে দুদক, আবেদনে মিলল সাংকেতিক কোড

১১

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

১২

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

১৩

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে ককটেল হামলার তথ্য বের হবে: রাশেদ খান

১৪

জাতিসংঘে তারেকের ভাষণ গিনেস রেকর্ডে জায়গা পাওয়ার মতো: স্বেচ্ছাসেবক দল নেতা

১৫

৯ জনকে কামড়ানো শিয়ালের মাথা গবেষণাগারে, পরীক্ষা হবে জলাতঙ্কের জীবাণু ছিল কি না

১৬

পুরনো বইয়ের বিনিময়ে চারা, পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

১৭

চার হাসপাতালে ডেঙ্গু রোগীর হিসাবে বড় গরমিল, ৬১ শতাংশ কম দেখিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

১৮

ট্রাম্পের সঙ্গে তারেকের বৈঠক হবে কি না, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

২০