skynews
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

শনিবার দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

রোববারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

Facebook Comments Box
See also  মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ইউপি চেয়ারম্যান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

একরাম হত্যা মামলায় হাসিনা-কাদেরসহ ১১ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেকের বৈঠক, গুরুত্ব পেল মধ্যপ্রাচ্য ও বাংলাদেশিদের নিরাপত্তা

ইউপি নির্বাচনে চেয়ারম্যানের জামানত ২৫ হাজার, সদস্যের ৫ হাজার টাকা

বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম

মুগ্ধসহ ১১ জন হ/ত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ১১ অক্টোবর

অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৫৭

শিশুকে লালন-পালনের জন্য অপহরণ, নবদম্পতি গ্রেপ্তার

রাষ্ট্রপতি-মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিলে বিরোধিতা করব: শফিকুর রহমান

১০

নাটোরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

১১

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের উদ্যোগ ওসির

১২

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

১৩

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসেও নিষেধাজ্ঞা

১৪

লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের, বৃহস্পতিবার বৈঠক

১৫

চার্ট ছাড়াই বাড়তি বাসভাড়া, ঢাকায় যাত্রী-পরিবহনকর্মীদের ঝগড়া

১৬

প্রধানমন্ত্রীর অনুরোধে জ্বালানি তেলের দাম কমানোর লং মার্চ স্থগিত জামায়াতের

১৭

গ্রাহক সেজে পাসপোর্ট অফিসে দুদক, আবেদনে মিলল সাংকেতিক কোড

১৮

জিপিএফে সরকারি চাকরিজীবীদের মুনাফা ১১ থেকে ১৩ শতাংশ

১৯

দু-একটা ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

২০